1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ আটক ৬১৭ নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে বসবে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব ৪২ পর্বে শেষ হবে জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:১৮ পিএম
শেয়ার করুন

ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর সাপাহারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাপাহার সদরের জিরো পয়েন্টের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, মুরাদ শাহ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর