1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিরাপত্তা ঝুঁকিতে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি সারে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রী আটক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

নিরাপত্তা ঝুঁকিতে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থির পরিস্থিতির কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়াও দলটির আগে থেকে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্পটিও বাতিল করা হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের পাঠানো চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট ফুটবলার ও কর্মকর্তাদের নিরাপত্তা ও কল্যাণই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

এই সিদ্ধান্তের পেছনে কাতার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত মাসে হালনাগাদ করা ওই সতর্কবার্তায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির বিষয়ে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে পুনরায় ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তাহীনতার বিষয়টি সতর্কতায় গুরুত্ব পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বুধবারই সংশ্লিষ্ট ক্লাবগুলোকে তাদের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে। তবে ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত খেলোয়াড়দের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যুক্তরাষ্ট্রের এই সরে দাঁড়ানোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে ৪৮ দলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। গ্রুপ ‘জে’-তে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। গত আসরের শেষ ষোলোয় খেলা দলটি এবারের আসর থেকে সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের নতুন বিন্যাস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য কোনো দল খেলবে কি না, সে বিষয়ে ফিফার সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

এই বিভাগের আরো খবর