1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নিলামে উঠছে টাইটানিক জাহাজের ১ লাখ ডলারের বিমা নথি - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হত্যা মামলার আসামি ওয়াকিল হোসেন বগা’র তিন দিনের রিমান্ড মঞ্জুর রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে!

নিলামে উঠছে টাইটানিক জাহাজের ১ লাখ ডলারের বিমা নথি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন

টাইটানিক জাহাজডুবির ১১৪ বছর পার হওয়ার পর এবার নিলামে উঠছে জাহাজটির মূল কাঠামোর একমাত্র প্রকাশিত বিমা নথি। যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামের একটি প্রতিষ্ঠান আগামী ২১ নভেম্বর এই নিলামের আয়োজন করবে। নিলামে নথিটির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। টাইটানিক ডুবিয়ে দেওয়া সেই হিমশৈল তৈরি হয়েছিল যেভাবে।

নথিটি অনুযায়ী, টাইটানিকের মূল কাঠামোর জন্য ১ লাখ ডলারের বিমা করা ছিল, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার সমান।

টাইটানিকের বিমাকারী প্রধান প্রতিষ্ঠানগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি। ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি তৎকালীন উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বিমা সংস্থা হিসেবে পরিচিত ছিল। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এসে এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানে পরিণত হয়।

১৯১২ সালের ২৭ মার্চ এই বিমা দলিলের স্বাক্ষর সম্পন্ন হয়েছিল। ঘটনার মাত্র ১৯ দিন পর, আটলান্টিক মহাসাগরে হিমশৈলের ধাক্কায় টাইটানিক ডুবে গেলে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারান। তবে ঐতিহাসিক এই জাহাজডুবির পরবর্তী ৩০ দিনের মধ্যেই বিমার নির্ধারিত অর্থ পরিশোধ করা হয়েছিল বলে জানা যায়। টাইটানিক ডুবে যাওয়ার আগ দিয়ে যাত্রীরা যা খেয়েছিলেন।

টাইপরাইটারে লেখা এই নথিতে বিমার মেয়াদ ছিল এক বছর। এটি ১৯১২ সালের ৩০ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। নথির নিচে হাতে লেখা একটি শর্তে উল্লেখ রয়েছে যে, ৩১ মার্চ সন্ধ্যা সাতটা বা তার পর বেলফাস্ট থেকে সাউদাম্পটনের উদ্দেশে যাত্রা শুরু করলে এবং সেই সময়ের পরীক্ষামূলক কোনো ঝুঁকি দেখা দিলে তা বিমার আওতায় থাকবে। নথির নিচে কালো কালিতে হাতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত রয়েছে।

এই বিশেষ শর্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমেই জাহাজটি আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে যাত্রা শুরুর আগে বন্দরে পৌঁছানোর আগের যাত্রাটিও বিমার সুরক্ষায় চলে আসে। নিলামকারী প্রতিষ্ঠানের ভাষ্যমতে, টাইটানিকের মূল বিমার কোনো নথি এর আগে নিলামে বিক্রির ঘটনা নেই বললেই চলে।

উল্লেখ্য, আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি পরবর্তী সময়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের সন্ত্রাসী হামলার ঘটনায় বিমার দাবি নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির অনুমোদন বাতিল হয়ে যায়। অবশেষে ২০১১ সালে কোম্পানিটি সম্পূর্ণ অবসায়নের প্রক্রিয়ায় চলে যায়।

টাইটানিক পরিচালনার দায়িত্বে থাকা ওশেনিক স্টিম নেভিগেশন কোম্পানি ছিল আটলান্টিক মিউচুয়ালের গ্রাহক। ধারণা করা হয়, টাইটানিকের কাঠামোগত ঝুঁকির সিংহভাগই এই প্রতিষ্ঠানটি গ্রহণ করেছিল, যা ইতিহাসে একটি বিরল নথিপত্র হিসেবে সংরক্ষিত রয়েছে।

এই বিভাগের আরো খবর