1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নেপাল ও তিব্বতে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে সহমর্মিতা প্রকাশে প্রদীপ প্রজ্জ্বলণ ও সমবেত প্রার্থনা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

নেপাল ও তিব্বতে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে সহমর্মিতা প্রকাশে প্রদীপ প্রজ্জ্বলণ ও সমবেত প্রার্থনা

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৩ পিএম
শেয়ার করুন

নেপাল ও তিব্বতে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় প্রাণহানি, ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা প্রকাশে প্রদীপ প্রজ্জ্বলণ, সমবেত প্রার্থনা, ধ্যান, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা , প্রতিকার ও পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে।

সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর উদ্যোগে আয়োজিত এই সহমর্মিতা ও শান্তি কামনার প্রার্থনায় সূত্রপাঠ এবং মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রিয় রত্ন মহাথের।এসময় সূত্রপাঠে অংশগ্রহণ করেন বিহারের ভিক্ষু সংঘ।
সমবেত প্রার্থনা শেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর সভাপতি স্থপতি বিজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় মুখ্য আলোচক প্রিয়রত্ন মহাথের বলেন, সকল সংস্কার অনিত্য। প্রাণী জগৎকে টিকে থাকতে হলে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করতে হবে। আর একমাত্র মনুষ্যদ্বারা সম্ভব প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা বা ধংস করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সকলের পজিটিভ আচরণ এব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় প্রিয়বোধি ভিক্ষু বলেন, আজ যে বৈশ্বিক উষ্ণতায় হিমবাহের বরফ গলে যাওয়া থেকে শুরু করে, ভূমি ধ্বস, অনাবৃষ্টি, নদীর ভাঙন সব ধরনের দুর্যোগের কারন কোন না কোনভাবে মানবজাতি। তাই মানুষের সৃষ্ট কারন গুলো নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে সারা পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগ আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে, আলোচনায় বিহারের অন্যান্য ভিক্ষুরাও অংশগ্রহণ করেন। সবশেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর সদস্য এবং বিহারের দায়ক দায়িকাদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলণ করা হয়।

এই বিভাগের আরো খবর