1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর বেলাবোতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী পুলিশের গুলির বৈধতায় আইন: প্যারিসে তীব্র প্রতিবাদ দেশে ফিরে প্রবাসী হয়রানি ও টাকা দাবির অভিযোগ জটিল কাজ সহজ ও দ্রুত করতে জেমিনাই ৪ নিওন আনল গুগল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: মীর শাহে আলম ইসলামি শিক্ষা: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের মূল কাজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সময়সীমার কথা উল্লেখ করেন। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে ঢাকা জাতিসংঘসহ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করবে। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষিতে ২০ নভেম্বর (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এই আলোচনাগুলো অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাব, যাতে আগামী এক। হুমায়ুন কবির উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হয়েছে। এছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ভুক্তভোগী জনগোষ্ঠীর ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করেছে। এই রায় আইনত বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ নিজে মামলার পক্ষ না হলেও পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান। তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এমন অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যা বেঁচে থাকা পরিবারগুলোকে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে বলেও জানান প্রতিমন্ত্রী। একইসাথে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাখাইনে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই প্রত্যাবাসনের প্রধান শর্ত। তারা যাতে নিরাপদে নিজেদের ভিটেমাটিতে ফিরে গিয়ে নতুন করে জীবন সাজাতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান হলো দ্রুত প্রত্যাবাসন।

ক্ষতিপূরণের বিষয়ে তিনি মন্তব্য করেন, কোনো আর্থিক অর্থ দিয়েই স্বজনহারা বা ক্ষতিগ্রস্তদের কষ্টের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। তবে জীবিতদের পুনর্বাসন ও নতুন করে জীবন গড়ার প্রয়োজনে মিয়ানমারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের নিয়ে কাজ করবে। গাম্বিয়া যদি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে ঢাকা বৈশ্বিক কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবে। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। তিনি বলেন, হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা যায় না।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ঢাকা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিরাপত্তা পরিষদের আলোচনায় এলে বাংলাদেশ জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়েরের জন্য গাম্বিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির। একইসঙ্গে ওআইসি এবং আদালতে লিখিত বিবৃতি জমা দেওয়া ১১টি দেশের প্রতিও তিনি ধন্যবাদ জানান। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই রায়ের আলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই বিভাগের আরো খবর