1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী পুলিশের গুলির বৈধতায় আইন: প্যারিসে তীব্র প্রতিবাদ দেশে ফিরে প্রবাসী হয়রানি ও টাকা দাবির অভিযোগ জটিল কাজ সহজ ও দ্রুত করতে জেমিনাই ৪ নিওন আনল গুগল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: মীর শাহে আলম ইসলামি শিক্ষা: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের মূল কাজ নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইসিসির শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ব্যাটসম্যান। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের দায়ে তাঁকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমারের আনা অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। আম্পায়াররা যখন দলের ড্রেসিংরুমের বারান্দা দিয়ে ফিরছিলেন, তখন হৃদয় তাঁদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন যে খেলা আরও আগে বন্ধ করা উচিত ছিল। এ সময় তাঁর আচরণ ছিল আক্রমণাত্মক ও অশোভন। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত এই শাস্তি হৃদয় মেনে নিয়েছেন এবং নিজের অপরাধ স্বীকার করেছেন, ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার। ৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম।

জরিমানার পাশাপাশি হৃদয়ের শৃঙ্খলাজনিত রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি গত ২৪ মাসের মধ্যে তাঁর প্রথম অপরাধ। আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট প্রদান। খেলোয়াড়দের ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তর হয়, যা খেলোয়াড়কে নিষেধাজ্ঞার মুখে ঠেলে দেয়।

এই বিভাগের আরো খবর