1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে সাপাহার কলেজে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে সাপাহার কলেজে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৫:৩০ পিএম
শেয়ার করুন

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর সাপাহার সরকারি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেছে কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়। উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডাস্টবিন স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আল হেলাল, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, সিনিয়র সহ-সভাপতি শাকের আলীসহ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা শুধু কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি প্রত্যেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থীরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে ক্যাম্পাস যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি গড়ে উঠবে পরিবেশ সচেতন একটি প্রজন্ম।

তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই বিভাগের আরো খবর