1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:৫৮ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নেসকো রংপুরের সহকারী প্রকৌশলী ও বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন।

সকাল ১১টা ৩০ মিনিটে হাজারের অধিক শিক্ষার্থী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে জেলা প্রশাসকের বরাবর চলমান ৩(তিন) দফা দাবি বাস্তবায়ন এবং অভিযুক্ত ডিপ্লোমা শিক্ষার্থীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

পরবর্তীতে শিক্ষার্থীরা নেসকো রাজশাহী অফিসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

যন্ত্রকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশা বলেন,“দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনে এবং ৫আগস্ট পরবর্তী স্বাধীন বাংলায় সাইবার বুলিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিরসনে আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি।দেশকে রক্ষার এই আন্দোলন সফল না করে আমরা ঘরে ফিরবো না।”

পুরকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকি বলেন,“আমাদের আন্দোলনের অগ্রনায়ক লিপু ভাই রিট করে হত্যার হুমকি পেয়েছে।আমাদের বুয়েট এর বড় ভাই রোকন ভাইকে অফিসে এসে হেনস্তা করে হত্যার হুমকি দিয়েছে ডিপ্লোমা সন্ত্রাসীরা।দেশের শীর্ষ মেধাবীদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে ইন্টেরিম সরকারের অবহেলা আমাদের হতাশ করেছে।আমাদের সামনে বিজয় ছাড়া কোনো পথ খোলা নেই এবং সেইটি অর্জনে প্রয়োজনে আমরা যমুনা পর্যন্ত যাবো।”

ঘেরাও চলাকালে নেসকোর জেনারেল ম্যানেজার হারুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিচার দাবিতে অনড় থাকলেও তিনি তদন্তসাপেক্ষে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা না নেয়া হলে “যমুনা ঘেরাও”-এর মতো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে চলমান আন্দোলন সত্ত্বেও ইন্টেরিম সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এই বিভাগের আরো খবর