1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে মিলবে কঠোর সাজা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ভিউ পাওয়ার লোভে প্রাণী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শিয়ালকে ড্রোন উড়িয়ে ভয় দেখানো কিংবা ঘুমের মধ্যে কুকুরের লেজে বেলুন ফাটানোর মতো নিষ্ঠুর কর্মকাণ্ডের ভিডিও এখন হরহামেশাই চোখে পড়ছে। এসব কর্মকাণ্ডের রাশ টানতে প্রাণিকল্যাণ আইন, ২০১৯ সংশোধন করে নতুন শাস্তির বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তীর্ণ শর্ষখেতের মধ্যে বিশ্রাম নিচ্ছে একটি শিয়াল। হঠাৎ তার মাথার কয়েক ফুট ওপর দিয়ে উড়তে শুরু করল দুটি ড্রোন। এক তরুণ এসে কুকুরটির লেজে ক্লিপ দিয়ে কয়েকটি বেলুন বেঁধে দেন। পরে দূর থেকে ঢিল ছুড়ে বেলুনগুলো ফাটানো হয়। গাড়ীর বাক্সে ছাগলের দমবন্ধ মৃত্যু ও নিশ্চুপ প্রাণিকল্যাণ আইন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আইনের খসড়ায় সংশোধনীগুলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এখন অংশীজনদের মতামতের জন্য তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। জনগণের মতামত পাওয়ার পর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য খসড়াটি পাঠানো হবে। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান জানান, প্রাণীদের নিষ্ঠুরতা থেকে সুরক্ষার লক্ষ্যেই আইনটিকে বর্তমান সময়ের উপযোগী করে তোলা হচ্ছে।

সংশোধিত খসড়া অনুযায়ী, কোনো প্রাণী যদি ঘুমানো, বিশ্রামরত বা শারীরিক সংসর্গরত অবস্থায় থাকে, তবে তাকে বিরক্ত করে ভিডিও তৈরি ও প্রচার করা হবে বড় ধরনের অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এ ধরনের কনটেন্ট তৈরিতে সহায়তা করাকেও একই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। মানুষের কনটেন্ট তৈরির লোভে তার বিশ্রামের মুহূর্ত পরিণত হলো আতঙ্কে। আতঙ্কে লাফিয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকে প্রাণীটি। বুনো হাতিরা এখন কনটেন্ট ক্রিয়েটরদের কবলে, প্রাণ ও ফসল ঝুঁকিতে।

২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৬ ধারায় নতুন করে ‘ণ’ উপধারা যোগ করে এ শাস্তির বিধান রাখা হয়েছে। শুধু বিরক্ত করাই নয়, আয়নায় প্রতিবিম্ব দেখিয়ে কিংবা শরীরে কোনো বস্তু সেঁটে আতঙ্কিত করার মতো কর্মকাণ্ডও এই আইনের আওতায় আসবে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, এটি একটি আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ হবে। ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনো নিষ্ঠুরতার কারণে ব্যথায় ভুগতে থাকা প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রি করলেও অপরাধীকে এই শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে ৬ ধারার (ট) উপধারায়।

তালিকায় থাকা অপরাধগুলোর মাত্রা অনুযায়ী কারাদণ্ড ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

যেমন, প্রাণীর ক্ষতির উদ্দেশ্যে শরীরের সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গচ্ছেদ বা শারীরিক কাঠামো পরিবর্তনের অপরাধে আগের আইনে দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান ছিল।

প্রস্তাবিত সংশোধনীতে তা বাড়িয়ে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। একই শাস্তি কার্যকর হবে প্রাণীকে বিষ প্রয়োগ, বিষাক্ত খাবার খাওয়ানো কিংবা চিকিৎসার অভাবে প্রাণী মৃত্যু বা অঙ্গহানি ঘটানোর ক্ষেত্রে। জাপান গার্ডেন সিটিতে বিষ দিয়ে কুকুর-বিড়ালগুলোকে তাহলে মারল কে। রাজধানীর জাপান গার্ডেন সিটিতে ৩ কুকুরের মৃত্যু, অভিযোগ বিষ দিয়ে হত্যা।

আইনের খসড়ায় আরও কিছু বিষয়কে আমলযোগ্য ও অজামিনযোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার করা, লড়াইয়ে প্ররোচিত করা, গুলি বা তির ছোড়ার লক্ষ্যবস্তু বানানো এবং অসুস্থ অবস্থায় লোকালয়ে ছেড়ে দেওয়া। তবে ভেটেরিনারি সার্জনের লিখিত পরামর্শ অনুযায়ী ব্যথাহীন মৃত্যু বা প্রয়োজনে অজ্ঞান করার বিষয়টি এই আইনের আওতার বাইরে থাকবে।

শাস্তির পরিমাণ পরিবর্তনের ক্ষেত্রে দেখা গেছে, খাবার না দেওয়া বা অতিরিক্ত খাবার খাওয়ানো এবং মালিকবিহীন প্রাণী নিধনের মতো অপরাধে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কারাদণ্ডের মেয়াদ ছয় মাস অপরিবর্তিত থাকবে।

এদিকে প্রাণী অধিকারকর্মীরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও কিছু উদ্বেগের কথা জানিয়েছেন। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, আইনটি প্রাণিকল্যাণে বড় ভূমিকা রাখতে পারে, তবে খসড়ার ৭ ধারার ১ উপধারায় প্রাণী হত্যা ও অপসারণের যে সুযোগ রাখা হয়েছে, তা অপব্যবহারের ঝুঁকি তৈরি করে। বিশেষ করে পথকুকুর নিধনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটে থাকে, যা নিয়ে কঠোর নজরদারি প্রয়োজন। এ ছাড়া প্রস্তাবিত আইনের খসড়ায় ধারা ৭–এর (২) উপধারায় মালিকবিহীন প্রাণী হত্যা, ধারা ১০–এর ১ উপধারায় প্রাণীর শরীর থেকে সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গ কেটে ফেলা কিংবা শারীরিক কাঠামোয় পরিবর্তন আনার অপরাধও আমলযোগ্য ও অজামিনযোগ্। প্রাণীর জন্য ক্ষতিকর জেনেও তাকে ওষুধ, খাবার বা বিষাক্ত খাবার খাওয়ানো কিংবা বিষ প্রয়োগের কারণে প্রাণীটির মৃত্যু, স্থায়ী অঙ্গহানি বা স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হলে তা ১১ ধারার ১ উপধারায় আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ হবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ধরনের ভিডিওগুলোর একটি উদাহরণ পাওয়া যায় ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে। গত মে মাসে প্রকাশিত ‘শেয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ শিরোনামের ভিডিওটি প্রায় ৮ লাখের কাছাকাছি বার দেখা হয়েছে। এ ছাড়াও ফেসবুকে শতাধিক পেজ ও প্রোফাইল রয়েছে যারা নিয়মিত প্রাণীদের উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ঘাসের ওপর ঘুমাচ্ছে একটি কুকুর। প্রথম ভিডিওটি চলতি বছরের মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ‘শেয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ ক্যাপশনের ভিডিওটি দেখা হয়েছে ৭ লাখ ৮১ হাজার বার।

বর্তমানে দেশের প্রাণিকল্যাণ আইনটির কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে খসড়াটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা কমবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর