1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

হাকিমপুর থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টায় পাঁচবিবিতে গ্রেপ্তার

হাসান আলী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৮:০৬ পিএম
Oplus_131072
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা থেকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ১৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

গ্রেপ্তার মোশাররফ হোসেন ওরফে মোস্তফা (২৪) হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বছির উদ্দিনের ছেলে। তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি মোশাররফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানার ভেতরে নেওয়ার পর হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি। পুলিশ ধাওয়া করলেও অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে হাকিমপুর থানা পুলিশ।

ওসি মো. বাদশা আলম জানান, গ্রেপ্তার আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর