1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বরিশালে ইন্টারনেট সেবা বন্ধ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

বরিশালে ইন্টারনেট সেবা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৭:১৩ এএম
শেয়ার করুন

বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে ডাকা হয়েছে একের পর এক পরিবহন ধর্মঘট। শহরের প্রবেশপথে দেয়া হচ্ছে বাধা। হামলা করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। তারপরও সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) জনতা ঢল নেমেছে।

বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বাধ্য হয়ে ১১টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটির শীর্ষনেতারা। এরই মধ্যে সকাল ৯টার পর বরিশালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মিডিয়া কর্মীরা। সমাবেশ কাভার করতে যারা বরিশালে অবস্থান করছেন তারা ঢাকায় সংবাদ প্রেরণের জন্য নানা প্রান্তে ছুটছেন।
লঞ্চ, বাস, তিন চাকার অটো, নৌকা সব বন্ধ করে সারা দেশের সাথে বরিশালের যোগাযোগ আগেই বন্ধ করে দেয়া হয়। এখন ইন্টারনেট বন্ধ করে দেয়ায় পুরো বিশ্বের সাথে বরিশাল এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই বিভাগের আরো খবর