
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খায়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় তূর্য পাম্পের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রিন ভিউ পরিবহনের একটি বাস বৃহস্পতিবার সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। অন্যদিকে, আবির আব্দুল্লাহ পরিবহন নামের আরেকটি বাস বরিশাল রুপাতলি থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। দুটি বাস দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৫০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসময় দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।