1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি সারে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রী আটক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক তিনটি অভিযানে আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জেলেপাড়ার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। এ সময় বিজিবির একটি চৌকস আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকাটি থেকে ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটবর্তী কেওড়া বনের ভেতরে অবস্থান নেওয়ার চেষ্টা করে পাচারকারীরা।

এ সময় বিজিবির টহল দল শ্যালো বোটযোগে কেওড়া বনের দিকে অগ্রসর হলে পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ইয়াবার বস্তা রেখে নৌকাযোগে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় থাকা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উখিয়ার পশ্চিম অজুখানপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও একজনকে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরো খবর