1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ব্রহ্মপুত্র নদে ভাসছিল আ.লীগ নেতার ছেলের লাশ - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর

ব্রহ্মপুত্র নদে ভাসছিল আ.লীগ নেতার ছেলের লাশ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৪:৫২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার ছেলে।
আজ রোববার (১৬ মার্চ) সকালে জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে ব্রহ্মপুত্র নদে লাশটি পাওয়া যায়। আওয়ামীলীগ নেতা সুরুজ্জামাল মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।
আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় এবং ভূট্টা ক্ষেতে একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ।
আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালাতো। রবিবার ভোরে গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার লাশ নদে ভাসতে দেখতে পাই। আমার ভাইকে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়েছে।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এসময় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর