1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভুঁড়ি কমাতে জিমে যাওয়ার দরকার নেই - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ভুঁড়ি কমাতে জিমে যাওয়ার দরকার নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৭:০৬ পিএম
শেয়ার করুন

আপনার অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে হু হু করে বাড়ছে শরীরের ওজন। কেবল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই শরীরে জমছে মেদ। আর শরীরে জমে থাকা মেদকে জব্দ করতে প্রয়োজন শরীরচর্চার। কিন্তু সময় স্বল্পতার কারণে আপনি ডায়েট শুরু করলেও ভালোমন্দ খাবার দেখেই নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে শরীরের ওজন বাড়তেই থাকে। আর বাড়তে থাকে দুশ্চিন্তা।

তবে এ সমস্যা দূর করতে পারেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় খরচ করলেই। এই পাঁচ মিনিটের একটি অভ্যাসই মেদ জমার পথে বাধা হয়ে উঠতে পারে। ভাবছেন, পাঁচ মিনিটের কোন ব্যায়ামে মেদ ঝরানো সম্ভব?

হ্যাঁ সম্ভব। স্কোয়াট। চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানোকেই স্কোয়াট বলে। এ সময় হাত দুটো সামনের দিকে টান টান করে ছড়িয়ে দিন। এভাবে মিনিট পাঁচেক স্কোয়াট করুন। শরীরের অনেকটা উপকার মিলবে। স্কিপিং, দৌড়ানো, হাঁটাহাঁটিতে পায়ের পেশির যে উপকার মেলে, স্কোয়াট থেকে তার অনেকটাই পাওয়া সম্ভব। কোমর ও পায়ের পেশিকে শক্তসমর্থ করতেও স্কোয়াটের জুড়ি মেলা ভার। আর যা করলে উপকার হয় স্কোয়াট থেকে জেনে নিন—

প্রথমত টেস্টোস্টেরন ও গ্রোথ হরমোন ক্ষরণে বিশেষ কার্যকর এ ব্যায়াম। যার জেরে পেশির বৃদ্ধি ও ভরকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়। পুরো শরীরে শক্তির সমান বণ্টনের ক্ষেত্রেও বিশেষ কাজ করে স্কোয়াট।

আর নিয়ম করে এই ব্যায়াম করলে কথায় কথায় পেশিতে টান, গাঁটে ব্যথা এবং একটু দৌড়ঝাঁপেই পেশির ব্যথার মতো অসুবিধা দূর হয়। এই ব্যায়ামে শরীরের কার্যক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। দেহের ভারসাম্য, গতিশীলতা— সব কিছুকেই স্বাভাবিক করতে ব্যায়ামটি অভ্যাস করুন। আবার সাধারণ হাঁটাহাঁটিতে যে পরিমাণ ক্যালোরি ঝরে, তার চেয়েও বেশি ক্যালোরি ঝরাতে পারে এ ব্যায়াম। তবে নিয়ম মেনে করলে তবেই লাভ হবে।

এ ছাড়া শরীরের গঠন, পিঠ ও কোমরের আকার এবং গোটা শরীরে নানা ‘অ্যাবস’ তৈরি করতে স্কোয়াট একাই একশ। শুধু তাই নয়, শরীরে ফ্যাট নিয়ন্ত্রণ, লিপিড মেটাবলিজম, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা ইত্যাদিও এ ব্যায়ামের মাধ্যমে সম্ভব। ডায়াবেটিস, ওবেসিটি থেকে শরীরকে অনেকটাই দূরে রাখার ক্ষমতা রাখে স্কোয়াট। সেই সঙ্গে এ ব্যায়াম করলে পুরো শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। হরমোন ক্ষরণ, কোষে কোষে পুষ্টিগুণ পৌঁছানোর কাজও সহজ হয়ে যায়।

এই বিভাগের আরো খবর