1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর! - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না: দুদক চেয়ারম্যান নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:৪০ পিএম
শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী যাত্রীবাহী বাস (সাথী এন্টারপ্রাইজ) ও ১টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ জালাল উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর প্রায় ১২টায় উপজেলার পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায়_(নওগাঁ-হ ১৩-৫৩৫২) নম্বর রেজিষ্ট্রেশনের ১টি মটরসাইকেলের সাথে ঢাকাগামী নাইটকোচ (সাথী এন্টারপ্রাইজ)’র_ (ঢাকা মেট্রো-ব ১৪-৩৩৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল ও চালকসহ বাসের নিচে ঢুকে গেলে তিনি মারাত্মকভাবে আহত হয়।

এ দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জালালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানা পুলিশ জানায়, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত বাসটি নিজেদের হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে যাত্রীবাহী নাইটকোচের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত জালাল ও নাইটকোচের ছবি।

এই বিভাগের আরো খবর