1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তর থানার ওসি-এসআই প্রত্যাহার - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

মতলব উত্তর থানার ওসি-এসআই প্রত্যাহার

মতলব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৪:৫২ পিএম
শেয়ার করুন

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজালাল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে প্রত্যাহার করে তাদের স্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে বিনীতভাবে অনুরোধ করা হলো।

এ চিঠির অনুলিপি পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ‘মতলব উত্তর থানার ওসিসহ দুই কর্মকর্তা প্রত্যাহার সংক্রান্ত কোনো চিঠি আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। আমি অন্য একটি কাজে অফিসের বাইরে আছি।’

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর