
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে প্রভাতি ও দিবা শিফটে ভর্তির সুযোগ পাবে। ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমা ও নির্দেশনাবলি নিচে তুলে ধরা হলো প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নীতিমালা, এক শাখায় ৫৫ শিক্ষার্থী, ফি-কোটা পদ্ধতি কেমন। হলি ক্রস স্কুলে ২০২৭ সালে দিবা শাখায় নবম শ্রেণিতে ভর্তি, ছাত্রীর বয়স ১৩ থেকে ১৪ বছর।
আবেদনকারীরা স্কুলের নির্ধারিত ওয়েবসাইট mubc.eadedon.com-এ প্রবেশ করে আবেদন করতে পারবেন।
অফলাইনে আবেদনের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। আবেদনের সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, আগের শ্রেণির বার্ষিক পরীক্ষার ছাড়পত্র বা মূল মার্কশিট, মা-বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিভাবকের ছবি জমা দিতে হবে।
শ্রেণিভিত্তিক ভর্তির নিয়মাবলি নিম্নরূপ