1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ আটক ৩ - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ আটক ৩

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:৩২ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ মহাসড়কে রাত্রিকালীন ডিউটির সময় শুক্রবার দিবাগত রাত চারটায় গোপন সংবাদের ভিত্তিতে এএস আই নিমাই চন্দ্র দাস,ও এসআই লিটন চাকমা সংগীয় ফোর্সসহ ঢাকা- চট্রগ্রাম মহসড়কের ঘোলপাশার আমান গন্ডা এলাকায় পৌছে। এ সময় ঢাকামুখী লেনে ধারালো অস্ত্র হাতে উচিয়ে ৫ জন ডাকাত যানবাহনে ডাকাতির উদ্যোশ্যে ভয়ভীতি প্রদর্শন করছিল। ডাকাত দলের পাশে একটি সিএনজি দাড়ানো ছিল।

পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাতরা সিএনজি নিয়ে চৌদ্দগ্রাম পৌর এলাকার সোনাকটিয়া গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাত কে আটক করেছে। এ সময় গ্রামবাসীরা সিএনজিসহ আরো এক ডাকাতকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।ধৃত ডাকাতরা হচ্ছে, কুমিল্লা সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের জুলফু মিয়ার ছেলে মোঃ শরিফ (২৮), কুমিল্লার লালমাই থানার বাগমারা গ্রামের রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭) ও একই থানার পুর্ব অশোকতলা গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৫)।

ডাকাতদের কবল থেকে ১ টি কুড়াল,২ টি লোহার পাইপ,১ টি খাঁজকাটা লোহার গোলাকৃতি অংশ, ১ টি কাঠের বাটযুক্ত চুরিসহ রেজিস্ট্রেশন বিহীন ১ টি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান ধৃত ডাকাত দেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর