1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা

মিরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

এস এম রাসেল
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ২:৩৮ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরের বাংলা কলেজের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদল। এ সময়ে তারা, খুন গুম, পিলখানা হত্যা, শাপলাচত্বরে হেফাজতের হত্যাকাণ্ড সহ ছাত্র-জনতার হত্যার দাবিতে স্বৈরচার শেখ হাসিনার ফাঁসির দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরের বাংলা কলেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বাংলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় মিরপুর ১ নাম্বার গোলচত্বরে এসে। এ সময়ে মিছিলে অংশগ্রহন করে দারুসালাম, পল্লবী,শাহ আলী, মিরপুর থানা যুবদলের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বিশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর যুবদল উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। আরও অংশ নেন ঢাকা মহানগর যুবদল উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম সহ আরও অনেকে। এ সময়ে যুবদলের মিছিল থেকে নানা শ্লোগান আসতে শোনা যায় তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এসময় সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর যুবদল উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, গত ১৫ বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের জড়িত খুনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানাচ্ছি। এই গণহত্যার দাবিতে তাকে প্রচলিত আইনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে।

এছাড়া সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, আওয়ামী দোসরদের ষড়যন্ত্র এখন থেমে নেই। এদের প্রত্যেককে খোঁজ বের করা হবে কাদের কি ভুমিকা ছিল। ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা হবে। ঢাকা মহানগর উত্তর যুবদল সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে জনগণের পাশে আছে ও থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর