1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুঠোফোনে কথাবলার সময় কুপিয়ে পালাল দূর্বৃত্তরা - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি বার্তা ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী রেস্টুরেন্টে ফেলে যাওয়া সেই পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট জব্দ এক বছরে ভাঙল সেতু, ১২ বছর দুর্ভোগ হাতীবান্ধায় আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে বাড়ছে উদ্বেগ-অতংক কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা আমের ভরা মৌসুমেও হাসি নেই কৃষকের মুখে কম দামে আম, বেশি ওজনে বিক্রি

মুঠোফোনে কথাবলার সময় কুপিয়ে পালাল দূর্বৃত্তরা

আব্দুৃল আওয়াল
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪ ১১:২৯ এএম
শেয়ার করুন

দোকানের পিছনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিল যুবদল নেতা কে জামাল (৩৮)। কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে গেল দূর্বৃত্তরা। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

মঙ্গলবার রাতে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল বাজারে এমন ঘটনা ঘটেছে। আহত কে জামাল মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহব্বায়ক। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের তারু নেওয়াজের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল বাজারের মাজু মাস্টারের দোকানের পিছনে মুঠোফোনে কথা বলতেছিল কে জামাল। কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে তাকে এলোপাথাড়ি কুপায় দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির জানান,‘কাইটাইল বাজারের একটি দোকানের পিছনে ফোনে কথা বলছিল কে জামাল। হঠাৎ তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কারা এমন হামলা করেছে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান,‘সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর