1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুঠোফোনে কথাবলার সময় কুপিয়ে পালাল দূর্বৃত্তরা - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে বাড়ছে উদ্বেগ-অতংক কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা আমের ভরা মৌসুমেও হাসি নেই কৃষকের মুখে কম দামে আম, বেশি ওজনে বিক্রি ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মুঠোফোনে কথাবলার সময় কুপিয়ে পালাল দূর্বৃত্তরা

আব্দুৃল আওয়াল
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪ ১১:২৯ এএম
শেয়ার করুন

দোকানের পিছনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিল যুবদল নেতা কে জামাল (৩৮)। কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে গেল দূর্বৃত্তরা। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

মঙ্গলবার রাতে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল বাজারে এমন ঘটনা ঘটেছে। আহত কে জামাল মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহব্বায়ক। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের তারু নেওয়াজের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল বাজারের মাজু মাস্টারের দোকানের পিছনে মুঠোফোনে কথা বলতেছিল কে জামাল। কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে তাকে এলোপাথাড়ি কুপায় দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির জানান,‘কাইটাইল বাজারের একটি দোকানের পিছনে ফোনে কথা বলছিল কে জামাল। হঠাৎ তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কারা এমন হামলা করেছে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান,‘সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর