1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে জ্বালানি তেলের সংকট, বন্ধ হচ্ছে একাধিক ফিলিং স্টেশন - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জে জ্বালানি তেলের সংকট, বন্ধ হচ্ছে একাধিক ফিলিং স্টেশন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল শেষ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও গাড়িচালকরা। শনিবার (৭ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, লেগুনা ও পিকআপ ভ্যান চালকদের।

চালকরা জানান, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

একজন গাড়িচালক বলেন, দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে তেল দেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনও তেল পাইনি। দ্রুত তেলের ব্যবস্থা করা না হলে আমাদের বড় সমস্যায় পড়তে হবে।

অনেক চালকের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে তেলের সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কিছুক্ষণ আগেও পাম্পে তেল দেওয়া হলেও হঠাৎ করে ‘তেল নেই’ বলে জানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

আরেক চালক বলেন, কিছুক্ষণ আগেও পাম্পে তেল দেওয়া হচ্ছিল। আমরা গ্যালন নিয়ে এসেছি, কিন্তু এখন বলা হচ্ছে তেল নেই। মনে হচ্ছে সিন্ডিকেট করে তেল বন্ধ রাখা হয়েছে।

তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তাদের ট্যাংকেও তেল প্রায় শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আনতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মোহাম্মাদিয়া ফিলিং স্টেশনের ম্যানেজার ইয়ামিন রহমান জানান, সকাল থেকে গাড়িগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। তবে পাম্পের ট্যাংকে তেল প্রায় শেষ হয়ে গেছে। ইতোমধ্যে পেট্রোল শেষ হয়ে গেছে এবং অকটেন ও ডিজেলও সীমিত পরিমাণে রয়েছে।

একই ধরনের তথ্য দিয়েছেন নিমতলা ফিলিং স্টেশনের ম্যানেজার সাইদুল ইসলাম। তিনি বলেন, গত দুই-এক দিনে পাম্পে নতুন করে তেল ঢোকানো যায়নি। ডিপোতে তেল আনতে গিয়ে লরিগুলো প্রায় তিন কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। শনিবার ডিপো বন্ধ থাকায় তেল আনা সম্ভব হয়নি। তবে আগামীকাল তেল আনতে পারলে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

হঠাৎ তেলের সংকটে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী চালকরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *