1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুমিন ও তামিমের চমকে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ওকাসিও-কর্টেজকে প্রচারাভিযান কর্মীদের মুমিন ও তামিমের চমকে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুক্তরাষ্ট্রে ইসরায়েল নীতি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত ১০নং রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাজী ইব্রাহিম খলিল শেরপুরে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাতে ক্ষিপ্ত গারো পাহাড়ের বন্যহাতি সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু মুরাদপুর ইকরাম নামে এক যুবক গুলিবিদ্ধ পাসপোর্টের জন্য হাসিনা আবেদন করেননি: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন স্ত্রী–পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়াপ্রধান, প্রেমের সম্পর্ক নিয়ে সীতাকুণ্ড হাসপাতালে যাতায়াতে ঝুঁকি, ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা

মুমিন ও তামিমের চমকে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে জুনিয়র টাইগারা। অলরাউন্ড নৈপুণ্যের ম্যাচে প্রথমে ব্যাট হাতে বড় রান সংগ্রহের পর দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।

সোমবারে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। উইকেটে তাণ্ডব চালিয়ে ১৩৩ বলে ১৫২ রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেন আহসান আল মুমিন। অসাধারণ এই ইনিংসটি ১০টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল। এছাড়া ৪৮ বলে ৪৫ রান করে দলকে শক্ত ভিত এনে দিতে অবদান রাখেন রবিউল হাসান অনিক। মালয়েশিয়ার বোলারদের মধ্যে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান প্রত্যেকে দুটি করে উইকেট নেন। তিনি ১৩৩ বল মোকাবেলা করে ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন।

৩০৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি পেসার তাফিউল আলম তামিমের তোপের মুখে পড়ে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ। ডানহাতি এই বোলার দুটি মেডেনসহ ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৭টি উইকেট। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন একা লড়াই চালিয়ে ৮১ বলে ৫০ রান করলেও অন্য ব্যাটারদের থেকে কোনো সমর্থন পাননি। তাফিউলকে যোগ্য সঙ্গ দিয়ে দুটি উইকেট শিকার করেন রুবায় ইসলাম রিজন। ফলে অল্পতেই গুটিয়ে যায় মালয়েশিয়া। এ জয়ে শেষ চারে জায়গা করে নিলেও সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। টার্গেট তাড়া করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটসম্যানরা।

এই বিভাগের আরো খবর