1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
১০নং রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাজী ইব্রাহিম খলিল শেরপুরে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাতে ক্ষিপ্ত গারো পাহাড়ের বন্যহাতি সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু মুরাদপুর ইকরাম নামে এক যুবক গুলিবিদ্ধ পাসপোর্টের জন্য হাসিনা আবেদন করেননি: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন স্ত্রী–পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়াপ্রধান, প্রেমের সম্পর্ক নিয়ে সীতাকুণ্ড হাসপাতালে যাতায়াতে ঝুঁকি, ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা বিদেশে চিকিৎসার অর্থপ্রেরণ: ডলারের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু: সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব বরিশালের মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

শারাফাত হোসাইন,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন

তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মহিবুল্লাহ।

এর আগে, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হয়। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

ইরফানের বড় ভাই মহিবুল্লাহ বলেন, “আজ ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আমার ভাই মারা গেছে। দুই জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজা হবে। আমরা নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দিব।”

এই বিভাগের আরো খবর