1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুরাদপুর ইকরাম নামে এক যুবক গুলিবিদ্ধ - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে ইসরায়েল নীতি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত ১০নং রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাজী ইব্রাহিম খলিল শেরপুরে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাতে ক্ষিপ্ত গারো পাহাড়ের বন্যহাতি সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু মুরাদপুর ইকরাম নামে এক যুবক গুলিবিদ্ধ পাসপোর্টের জন্য হাসিনা আবেদন করেননি: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন স্ত্রী–পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়াপ্রধান, প্রেমের সম্পর্ক নিয়ে সীতাকুণ্ড হাসপাতালে যাতায়াতে ঝুঁকি, ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা বিদেশে চিকিৎসার অর্থপ্রেরণ: ডলারের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু: সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব

মুরাদপুর ইকরাম নামে এক যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:১৭ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজ নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ইমতিয়াজের স্ত্রী সূচি ফেসবুক লাইভে এসে বলেন, আমার স্বামীকে সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করেছে। হাসপাতালে আমার স্বামী যেন ভালো চিকিৎসা পায়। তিনি আরও বলেন, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটিতে শপিং করতে গেলে আমরা স্বামী-স্ত্রী ছোট সাজ্জাদকে দেখতে পাই। এখবর আমরা পুলিশকে জানাই। তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর হয় যে, আমরা ছোট সাজ্জাদকে ধরিয়ে দিয়েছি। তখন থেকে ছোট সাজ্জাদের বাহিনী আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছে।

তিনি আরও বলেন, আজকে আমার স্বামী ইকরাম যখন বাসা থেকে নেমে নিচে আসে। তখন ৬/৭ জনের একটি গ্রুপ তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এই দলে রায়হান, সাবের, ইসমাইলসহ সন্ত্রাসীরা ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭, চট্টগ্রাম তাকে গ্রেপ্তার করেছিল। বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে বিরোধ রয়েছে ইমতিয়াজ ও তার স্ত্রী সুচির। ছোট সাজ্জাদকে ঢাকার একটি শপিংমল থেকে ২০২৫ সালের ১৫ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অস্ত্রসহ বায়েজিদ বোস্তামীর লিংক রোড এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেপ্তার করেছিল এসআরবি-৭, চট্টগ্রাম।

এই বিভাগের আরো খবর