বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত বাড়লেও কমছে ঋণ বিতরণ মেধাবী ছাত্রীদের জন্য ৩ লাখ সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও ক্ষমতা পরিবর্তন নিয়ে নানা গুজবের পেছনের তথ্য বগুড়া কর অঞ্চলে ৩৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন অর্জুন সিং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি তাপমাত্রা শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি: কী ভাবছে ঢাকা-নয়াদিল্লি? গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের ব্যাংক হিসাব নজরদারিতে বিচ্ছেদ ঘটল ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি–ইয়ন ও লি দো–হিউনের

মেধাবী ছাত্রীদের জন্য ৩ লাখ সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রদর্শনীতে মেধাবী শিক্ষার্থীদের জন্য আনা বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করেন তিনি। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল কর্মযজ্ঞের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। মূলত প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরা এই উপহার পাবে। মেয়েদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানো এবং ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে ও ধরে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইসাইকেল প্রদর্শনী ও যাচাইয়ের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর