1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হুমকি পাওয়ার ঘটনায় তোলপাড় - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি সারে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রী আটক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হুমকি পাওয়ার ঘটনায় তোলপাড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৫:১০ পিএম
শেয়ার করুন

যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির উঠান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি সকালে বাড়ির উঠানে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান, যা পরে পুলিশ এসে উদ্ধার করে।

উদ্ধার হওয়া চিরকুটে তাঁকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি।’ এ বিষয়ে শিমুল হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাঁর বাড়িতে ককটেলগুলো ছুড়ে মেরেছিল, কিন্তু সেগুলো ফাটেনি। ঘটনার পর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে ঘটনাটি জানার পর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে যশোর শহরজুড়ে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে আদালত চত্বর, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকা উল্লেখযোগ্য। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সিরিজ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরো খবর