1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির তিন নগরীতে মেয়র পদে লড়বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হত্যা মামলার আসামি ওয়াকিল হোসেন বগা’র তিন দিনের রিমান্ড মঞ্জুর

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১১:০৯ পিএম
শেয়ার করুন

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ও শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষার্থীদের এই নতুন ব্যবস্থার বিষয়ে অবগত করতে শুরু করেছে, যা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ গ্রহণে দ্বিধাবোধ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে যেন কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন ঋণব্যবস্থায় শিক্ষার্থীদের প্রচলিত সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামি অর্থায়ন নীতি অনুসরণ করা হবে। এখানে সুদের পরিবর্তে ‘অবদান’ নামক একটি ব্যবস্থা থাকবে, যেখানে শিক্ষার্থীরা ঋণের অর্থের ওপর অতিরিক্ত কোনো সুদ দেবেন না। বরং তাদের প্রদত্ত সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে না গিয়ে সরাসরি ভবিষ্যৎ শিক্ষার্থীদের শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের তহবিলে জমা থাকবে। এটি মূলত ‘তাকাফুল’ বা পারস্পরিক সহযোগিতার নীতির ওপর প্রতিষ্ঠিত। ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এটি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত আর্থিক সুরক্ষার একটি পদ্ধতি।

ব্রিস্টল, লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জেস, নিউক্যাসল এবং ডি মন্টফোর্টের মতো বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে এই উদ্যোগের বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেছে। বিশেষ করে লিডস বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই সুবিধা চালুর ইঙ্গিত দিয়েছে। ইসলামি অর্থায়ন তদারকি বোর্ড এই ব্যবস্থাকে শরিয়াহসম্মত হিসেবে সনদ প্রদান করবে।

তবে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এই উদ্যোগের সমালোচনা করে শঙ্কা প্রকাশ করেছেন যে, এটি ব্রিটিশ সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তার মতে, শিক্ষাব্যবস্থায় দুই স্তরের কাঠামো তৈরি করা সংগত নয় এবং ঋণের অর্থ আদায় না হলে শেষ পর্যন্ত এর দায় সাধারণ করদাতাদের ওপর পড়বে।

অন্যদিকে, যুক্তরাজ্য সরকারের শিক্ষা বিভাগ (ডিএফই) মুসলিম শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধার অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। বিভাগের মুখপাত্র স্পষ্ট করেছেন যে, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ধর্মীয় বিশ্বাসে অটল থেকেও যেন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পান, তা নিশ্চিত করা। স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য নতুন ব্যবস্থায় ঋণ পরিশোধের সময়সীমা ও অর্থের পরিমাণ প্রচলিত ব্যবস্থার মতোই থাকবে; শুধু সুদের জায়গাটি বিকল্প অবদানের মাধ্যমে প্রতিস্থাপিত হবে। তবে নতুন ব্যবস্থায় ঋণ পরিশোধ না হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না।

ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এই ঋণ কর্মসূচি তৈরির জন্য সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ বরাদ্দ পেয়েছে।

সরকার এই উদ্যোগকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রথম সারির শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ হিসেবে তুলে ধরছে। উল্লেখ্য যে, ২০২১ সালের এক জরিপে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের মধ্যে ৮০ শতাংশই প্রচলিত সুদভিত্তিক ঋণ গ্রহণ নিয়ে ধর্মীয় দ্বিধায় থাকার কথা জানিয়েছিলেন, যেখানে ৭১ শতাংশ শিক্ষার্থী বিদ্যমান ব্যবস্থাকে তাদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন।

যদিও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সূত্র জানিয়েছে যে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বৈধতা দিয়েছে, তবুও অনেক শিক্ষার্থী বিকল্প ব্যবস্থার অপেক্ষায় রয়েছেন। ২০২৫ সালের জুনে সরকার আনুষ্ঠানিকভাবে এই সুদমুক্ত ঋণের পরিকল্পনার কথা জানায়। যদিও এটি চালুর সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে শিক্ষা খাতের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি শিগগিরই কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরো খবর