1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুবদল নেতা মুন্না ও মিরাজের জামিনে মুক্তি লাভ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

যুবদল নেতা মুন্না ও মিরাজের জামিনে মুক্তি লাভ

এস এম রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:১২ এএম
শেয়ার করুন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জামিনে মুক্তি লাভ করেছেন। গত মঙ্গলবার ৩০ জানুয়ারি রাত সোয়া আটটার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান মোনায়েম মুন্না এবং বিকাল ৫ টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান সাজ্জাদুল মিরাজ। জানা গেছে, মোনায়েম মুন্নাকে গত বছরের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। সব মামলায় জামিন লাভ করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
আর সাজ্জাদুল মিরাজকে  গত ২ নভেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তাকেও গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় আটকাদেশ হয়। সবকটি মামলায় জামিন পাওয়ায় তিনিও মুক্তি লাভ করেন। তবে ২৮ শে অক্টোবর বিএনপি’র মহাসমাবেশে ঘিরে পুলিশ-বিএনপি সংঘর্ষের পর ডজন ডজন মামলায় শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিএনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির একাধিক নেতাসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন। বাদ যাননি মাঝারি ও নিচের সারির নেতাকর্মীরা। এসব নেতাকর্মীদের অনেকেই এখন কারাবন্দি রয়েছে তারা মুক্তির অপেক্ষায়।তবে গ্রেপ্তারের ভয়ে অনেক নেতা কর্মীরা এখনো ঘরবাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের নজর এড়িয়ে।

এই বিভাগের আরো খবর