1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬ ৮:২৭ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ববি ছাত্রদল নেতা মো: ওয়াহিদুজ্জামান।

ছাত্রদলের ববি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্টাটাসে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ সংখ্যক বার রক্তদান করেছেন এবং ভবিষ্যতেও রক্তদানের কার্যক্রম অব্যাহত রাখবেন, তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচন করে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, “বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে, সঠিক মূল্যায়নের অভাবে রক্তদাতারা রক্তদানে ক্রমশ নিরুৎসাহিত হচ্ছেন। তাদের এই মহৎ কাজকে সম্মান জানাতে এবং অন্যদের উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ইনশাআল্লাহ, প্রতি বছরই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন উদ্যোগের প্রসংশা করে ববি শিক্ষার্থী মো: রবিউল শিকদার বলেন, রক্তদাতারা মানবতার সেবার উদ্দেশ্যেই স্বেচ্ছায় রক্তদান করেন। ভবিষ্যতে কোনো পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার প্রত্যাশায় তারা রক্ত দেন না।অধিকাংশ ক্ষেত্রেই রক্তদাতারা রক্তদানের কোনো নথি বা ডকুমেন্ট সংরক্ষণ করে রাখেন না। তবে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং মানবিক এই কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে যদি কোনো সম্মাননা বা পুরস্কারের ব্যবস্থা করা হয়, সেটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।

এই বিভাগের আরো খবর