1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৩ পিএম
শেয়ার করুন

চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনের অন্যতম কাজ হওয়া উচিত রাষ্ট্রপতির অভিশংসনের উদ্যোগ নেওয়া। সংসদে সরকারি ও বিরোধীদলসহ সবাইকে এ বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে। জাতীয় ঐক্যের জায়গা থেকে এখানে কোনো বিভেদ থাকবে না।

তিনি বলেন, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরানো সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে উঠে এসেছে। সে সময় রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংবিধান রক্ষার স্বার্থে রাষ্ট্রপতিকে পদে রাখা হয়েছিল। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেনি৷ তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কোটা সংস্কারের দাবি নিয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনেও গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এ গণহত্যা সংঘটিত হয়েছে। এ গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। এখন সময় এসেছে তার বিরুদ্ধে অভিশংসন করে তাকে সরানো এবং মামলা করে দ্রুত গ্রেফতার করা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *