1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ জেলার অন্যতম সিনিয়র রাজনৈতিক নেতা। তাছাড়া রাজনীতির বাইরেও জেলার সর্বত্রই তিনি শ্রদ্ধাভাজন।

এদিকে সিনিয়র এই রাজনৈতিক নেতাকে নিয়ে জেলার সর্বত্রই আলোচনা চলছে। তবে কি সত্যিই তিনি রাষ্ট্রপতি হচ্ছেন? এমন নানা আলোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। খন্দকার মোশাররফ হোসেনের নিজ জেলা কুমিল্লায় বিষয়টি নিয়ে বেশি আলোচনা চলছে।

তাছাড়া নিজ নির্বাচনি এলাকা দাউদকান্দি-মেঘনা এলাকার বাসিন্দাদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। রাষ্ট্রপতি পদে মোশাররফ অধিষ্ঠিত হবেন এমন প্রত্যাশায় রয়েছেন এলাকার লোকজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

এদিকে রাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে থাকা ৭৯ বছরের ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক ইতোপূর্বে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পূর্বে দলীয় জনসভায় সরাসরি ঘোষণা দেওয়া হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং খন্দকার মোশাররফ রাষ্ট্রপতি হবেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক প্রচারের আড়ালে থেকেছেন যাতে বিতর্ক এড়িয়ে পদটির জন্য মনোনয়নের সম্ভাবনা বৃদ্ধি পায়।

শাসনকর্তাদের এই পদক্ষেপ এবং রাষ্ট্রপতির সম্ভাব্য পরিবর্তন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের দিকেও প্রভাব ফেলতে পারে। নতুন রাষ্ট্রপতি পদ গ্রহণ করলে সরকার গঠন, নীতিনির্ধারণ এবং প্রশাসনিক কার্যক্রমে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, আমরা মোশাররফ স্যারের একটা ভালো খবর শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমরা প্রত্যাশা করছি মোশাররফ স্যার রাষ্ট্রপতি হবেন।

এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, আমাদের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে। রাষ্ট্রপতির আলোচনায় মোশাররফ স্যারের নাম শুনে আমরা গর্ববোধ করছি। এটা বাস্তবায়ন হলে আমাদের কুমিল্লা জেলার জন্য অনেক বড় পাওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *