1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জানার অধিকার জাতির রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এই দাবি জানান। তিনি স্পষ্ট করেন যে, এ বিষয়ে কোনো সদুত্তর না পেলে জনগণের আদালতে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়।

বর্তমান পরিস্থিতিকে দেশ ও দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, দুনিয়াবি লাভের চেয়ে আখিরাতের লক্ষ্য অর্জনই তাদের প্রধান উদ্দেশ্য। জামায়াত আমির বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে।

তিনি দায়িত্বশীলদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নৈতিক আদর্শ ধারণ করার আহ্বান জানান। দেশের বিভিন্ন স্থানে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য হতাশাজনক। সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশে যেন কোনো ফ্যাসিবাদী বা সন্ত্রাসী শক্তি আর মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সরকার ও রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১ হাজার ৪০০ জনের বেশি শহীদের রক্ত ও হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের অবস্থান সবসময় জনগণের পক্ষে থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে তারা আপস করবেন না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী তাদের অবস্থানে অনড় রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর