1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিকারির ফাঁদে আটকে পড়া অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিকারির ফাঁদে আটকে পড়া অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৯:০৩ এএম
শেয়ার করুন

শিকারির ফাঁদে আটকে পড়া অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা । এসময় প্রায় দশ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ এবং শুকবর আলী ও ফারুক হোসেন নামের দুই পাখি শিকারির মুচলেকা নেয়া হয়।

আজ বৃহস্পতিবার ভোরে সিংড়ার চলনবিলের ডহবাড়ি ও বড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জালের ফাঁদে আটকা পড়া বক, হুটটিটি, ডাহুক, শালিকসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক, হাসিবুল হাসান শিমুল, আবু কাহার, জুবায়ের হোসেন প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে এক শ্রেণির লোভী পাখি শিকারিরা বিভিন্ন ধরণের ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের ডহবাড়ি ও বড়িয়া বিলে অভিযান পরিচালনা করে প্রায় দশ মিটার কারেন্ট জালের ফাঁদ ও একটি লোহার জাতিকল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসময় ফাঁদে আটক পড়া প্রায় অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত ও দুই পাখি শিকারির মুচলেকা নেয়া হয়। চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে সংগঠনটির সদস্যরা কাঁকডাকা ভোরে চলনবিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন এবং বিল পাড়ের সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পেশাদার পাখি শিকারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।

এই বিভাগের আরো খবর