রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে ক শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল গৌরীপুরে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত: আহত ৩ পা টিপে দেওয়ার কথা বলে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, হিলিতে মামা আটক মানিকগঞ্জে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টানা বৃষ্টিতে ত্রিশালে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

পলিআর্টেরাইটিস নোডোসা হলো রক্তনালির প্রদাহজনিত একটি বিরল রোগ। এ রোগে আক্রান্ত শিশুর রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়। এই রোগটি ছোঁয়াচে নয়। রোগটির সঠিক কারণ এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণকেও এর একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়, যদিও সব রোগীর ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায় না।

শিশুর শারীরিক নানা পরিবর্তনের মাধ্যমে এই রোগটি প্রকাশ পেতে শুরু করে।

উপসর্গগুলো অস্পষ্ট হওয়ায় এটি শনাক্ত করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

দীর্ঘস্থায়ী জ্বর ও শারীরিক দুর্বলতা এই রোগের প্রাথমিক লক্ষণ। এ ছাড়া ত্বকে জালিকার মতো বেগুনি বা লালচে দাগ, বিভিন্ন ধরনের গুটি বা ঘা দেখা দিতে পারে। অনেক সময় হাত-পায়ের আঙুলে রক্ত সরবরাহ কমে গিয়ে কালো রঙের ক্ষত সৃষ্টি হয় এবং গুরুতর পর্যায়ে আঙুল খসে পড়ার মতো ঘটনাও ঘটে। পাশাপাশি প্রস্রাবে প্রোটিন বা রক্ত পাওয়া যাওয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া এবং স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে পায়ের পাতা তুলতে অসুবিধা বা অবশ অনুভূতির মতো জটিলতা দেখা দিতে পারে। সময়মতো শনাক্ত না হলে এটি পরবর্তী সময়ে গুরুতর জটিলতা সৃষ্টি করে শিশুর জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে।

একটি নির্দিষ্ট উপসর্গের ওপর ভিত্তি করে এই রোগ শনাক্ত করা সম্ভব নয়। রোগীর বিস্তারিত শারীরিক ইতিহাস, ল্যাবরেটরি পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রক্ত পরীক্ষার মাধ্যমে সিআরপি, ইএসআর এবং লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই করা হয়। প্রয়োজন অনুযায়ী ত্বকের বায়োপসি বা এনজিওগ্রাফির মতো ইমেজিং পরীক্ষা করে রক্তনালির প্রদাহের ধরন বোঝার চেষ্টা করা হয়। যথাসময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতে পারলে প্রদাহ নিয়ন্ত্রণ এবং অঙ্গহানির মতো জটিলতা কমানো সম্ভব।

এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক ডা. ইমনুল ইসলাম। তার সঙ্গে যোগাযোগের ঠিকানা: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬, ঢাকা।

এই বিভাগের আরো খবর