1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীপুরে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল চালকের ঘটনাস্থলে মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শ্রীপুরে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল চালকের ঘটনাস্থলে মৃত্যু

নজরুল ইসলাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ১০:৩৬ এএম
শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের পেছনে পিক-আপের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার আদিব ডায়িং কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই মোটরসাইকেল চালকের নাম আসাদুজ্জামান রাজিব(৪০)। সে ময়মনসিংহের পাগলা থানা গফরগাঁও উপজেলার  আবুল কাশেম মাস্টারের ছেলে।

নিহতের চাচাতো ভাই সাকিব (২০) জানান,আসাদুজ্জামান সকালে মাওনা থেকে এমসি বাজার অফিসিয়াল কাজের জন্য যাচ্ছিলেন । এ সময় ঢাকা- ময়মনসিংহ  মহাসড়কের আদিব ডায়িং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

এই বিভাগের আরো খবর