1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩ ২:২২ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন,‘ সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আজ বুধবার (২১ জুন) ১২টার পর গণভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচন ডিসেম্বরের আগে না পরে হবে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কী এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের আশঙ্কা হচ্ছে।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘আমি এই দেশের ক্ষমতায় এসেছি চার চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না।’

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকায় এত উন্নয়ন হয়েছে।

দেশে কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই উল্লেখ্য করে তিনি বলেন, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন যারা সহ্য করতে পারে না, তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

এই বিভাগের আরো খবর