
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।
ড. ফারুক বর্তমানে চিকিৎসার জন্য দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোট দিতে পারেননি, যা তিনি আগেই সংসদ সচিবালয়কে জানিয়েছিলেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।