
সরকারি বাঙলা কলেজে ৭ ও ৮ মে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা। “উদ্ভাবনে উন্নয়ন, বিজ্ঞানে আগামীর পথ” স্লোগানে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও গবেষণামূলক দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা মণ্ডলী ও ক্লাবের সক্রিয় সদস্যবৃন্দ।
মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ২৫-৩০টি সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা তিনটি প্রকল্পকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।প্রথম স্থান: প্রাণিবিদ্যা বিভাগের ‘Green Jeen’, টিম সদস্য: জাবের, বর্ষা, মানসুরা।দ্বিতীয় স্থান: অর্থনীতি বিভাগের ‘Three Sectors of Bangladesh Economy (Air Purity, Strong Economy)’, টিম সদস্য: প্রভা, চাঁদনি, আসমা।
তৃতীয় স্থান: পদার্থবিজ্ঞান বিভাগের ‘Cross Watch/Auto Rail Crossing’, টিম সদস্য: রজিন, ফারহান, জিতু, শাহীন।
একইসাথে আইডিয়া শেয়ারিং বিভাগে পুরস্কারপ্রাপ্ত দলসমূহের মধ্যে প্রথম: Breakers Bridge, টিম সদস্য: সাহিদুল, আরিফা, রায়হান।দ্বিতীয়: The Role of Ice, টিম সদস্য: সায়মা, রোকন, মনি।তৃতীয়: Evaluation of Money, টিম সদস্য: মৌ, অহনা, সাবিহা।এবং এইচএসসি পর্যায়ে শ্রেষ্ঠ প্রকল্পের পুরস্কার অর্জন করে শিহাম ও মিরাজ তাদের প্রকল্প ছিলো: ‘ICAB Ship Safe’।আবার পোস্টার প্রেজেন্টেশনে স্নাতক পর্যায়: প্রথম হয়েছেন মুসতাফিজুর রহমান (৫৪.৯৯)।এইচএসসি পর্যায়: প্রথম হয়েছেন নাইম
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর বিভাগভিত্তিক ফলাফলও ঘোষণা করা হয় :
পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১ম – রবিউল (২০২২-২৩),২য় – ইখতিয়ার উদ্দিন (২০২২-২৩),৩য় – শাহিন আলম (২০২৩-২৪)।রসায়ন বিভাগ থেকে ১ম – হাসাইন আহমেদ (২০২৩-২৪),২য় – আনাস উদ্দিন (২০২২-২৩),৩য় – আফ্রিদি (২০২১-২২)।গণিত বিভাগ থেকে ১ম – সাইফুদ্দিন হিমেল (২০১৯-২০),২য় – নয়ন চন্দ্র (২০১৮-১৯),৩য় – মোজাহিদ হাসান (২০২৩-২৪)।উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১ম – কলি আক্তার রুমি (২০২৩-২৪),২য় – তাহমিনা আক্তার (২০১৯-২০),৩য় – শুভ্রা (২০২৩-২৪)।প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১ম-মেহেরান হোসেন (২০১৯-২০),২য় – আব্দুল্লাহ আল জাবের (২০১৯-২০),৩য় – রাত্রি আক্তার (২০১৯-২০)।মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে ১ম – শান্তা (২০১৯-২০)
২য় – জাকারিয়া সুলতানা তিশা (২০২২-২৩),৩য় – অন্তরা আক্তার (২০২১-২২)।ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১ম – জাহিদ হাসান অপু(২০২২-২৩),২য়রেদওয়ান,হাসান(২০২২-২৩),৩য় সোহাগ হোসেন (২০২২-২৩)।
শ্রেণিভিত্তিক বিজ্ঞান অলিম্পিয়াড ফলাফলে দ্বাদশ শ্রেণী থেকে ১ম – মুশফিক, ২য় – অন্তরা, ৩য় – রোওনক এবং একাদশ শ্রেণী থেকে হয় ১ম – শিহাবুর রহমান, ২য় – মল্লিক, ৩য় – মারজিয়া।
মেলার দ্বিতীয় দিন ছিল আরও প্রাণবন্ত। অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ, পোস্টার প্রদর্শনী এবং একটি বিশেষ সেমিনার— ‘জলবায়ু পরিবর্তন ও টেকসই বিজ্ঞান’ বিষয়ক।দুই দিনব্যাপী এই মেলার সমাপ্তি ঘটে এক উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো: কামরুল হাসান বলেন,
“এই আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও গবেষণার দ্বার খুলে দেয়। আমরা চাই, এটি নিয়মিত আয়োজন হোক এবং আরও বিস্তৃত হোক।”