1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা : উদ্ভাবনে শিক্ষার্থীদের উজ্জ্বল পদচারণা - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা : উদ্ভাবনে শিক্ষার্থীদের উজ্জ্বল পদচারণা

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫ ৯:৩২ এএম
শেয়ার করুন

সরকারি বাঙলা কলেজে ৭ ও ৮ মে অনুষ্ঠিত হয়  দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা। “উদ্ভাবনে উন্নয়ন, বিজ্ঞানে আগামীর পথ” স্লোগানে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও গবেষণামূলক দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।

মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা মণ্ডলী ও ক্লাবের সক্রিয় সদস্যবৃন্দ।

মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ২৫-৩০টি সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা তিনটি প্রকল্পকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।প্রথম স্থান: প্রাণিবিদ্যা বিভাগের ‘Green Jeen’, টিম সদস্য: জাবের, বর্ষা, মানসুরা।দ্বিতীয় স্থান: অর্থনীতি বিভাগের ‘Three Sectors of Bangladesh Economy (Air Purity, Strong Economy)’, টিম সদস্য: প্রভা, চাঁদনি, আসমা।

তৃতীয় স্থান: পদার্থবিজ্ঞান বিভাগের ‘Cross Watch/Auto Rail Crossing’, টিম সদস্য: রজিন, ফারহান, জিতু, শাহীন।

একইসাথে আইডিয়া শেয়ারিং বিভাগে পুরস্কারপ্রাপ্ত দলসমূহের মধ্যে প্রথম: Breakers Bridge, টিম সদস্য: সাহিদুল, আরিফা, রায়হান।দ্বিতীয়: The Role of Ice, টিম সদস্য: সায়মা, রোকন, মনি।তৃতীয়: Evaluation of Money, টিম সদস্য: মৌ, অহনা, সাবিহা।এবং এইচএসসি পর্যায়ে শ্রেষ্ঠ প্রকল্পের পুরস্কার অর্জন করে শিহাম ও মিরাজ তাদের প্রকল্প ছিলো: ‘ICAB Ship Safe’।আবার পোস্টার প্রেজেন্টেশনে স্নাতক পর্যায়: প্রথম হয়েছেন মুসতাফিজুর রহমান (৫৪.৯৯)।এইচএসসি পর্যায়: প্রথম হয়েছেন নাইম

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর বিভাগভিত্তিক ফলাফলও ঘোষণা করা হয় :
পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১ম – রবিউল (২০২২-২৩),২য় – ইখতিয়ার উদ্দিন (২০২২-২৩),৩য় – শাহিন আলম (২০২৩-২৪)।রসায়ন বিভাগ থেকে ১ম – হাসাইন আহমেদ (২০২৩-২৪),২য় – আনাস উদ্দিন (২০২২-২৩),৩য় – আফ্রিদি (২০২১-২২)।গণিত বিভাগ থেকে ১ম – সাইফুদ্দিন হিমেল (২০১৯-২০),২য় – নয়ন চন্দ্র (২০১৮-১৯),৩য় – মোজাহিদ হাসান (২০২৩-২৪)।উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১ম – কলি আক্তার রুমি (২০২৩-২৪),২য় – তাহমিনা আক্তার (২০১৯-২০),৩য় – শুভ্রা (২০২৩-২৪)।প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১ম-মেহেরান হোসেন (২০১৯-২০),২য় – আব্দুল্লাহ আল জাবের (২০১৯-২০),৩য় – রাত্রি আক্তার (২০১৯-২০)।মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে ১ম – শান্তা (২০১৯-২০)

২য় – জাকারিয়া সুলতানা তিশা (২০২২-২৩),৩য় – অন্তরা আক্তার (২০২১-২২)।ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১ম – জাহিদ হাসান অপু(২০২২-২৩),২য়রেদওয়ান,হাসান(২০২২-২৩),৩য় সোহাগ হোসেন (২০২২-২৩)।
শ্রেণিভিত্তিক বিজ্ঞান অলিম্পিয়াড ফলাফলে দ্বাদশ শ্রেণী থেকে ১ম – মুশফিক, ২য় – অন্তরা, ৩য় – রোওনক এবং একাদশ শ্রেণী থেকে হয় ১ম – শিহাবুর রহমান, ২য় – মল্লিক, ৩য় – মারজিয়া।

মেলার দ্বিতীয় দিন ছিল আরও প্রাণবন্ত। অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ, পোস্টার প্রদর্শনী এবং একটি বিশেষ সেমিনার— ‘জলবায়ু পরিবর্তন ও টেকসই বিজ্ঞান’ বিষয়ক।দুই দিনব্যাপী এই মেলার সমাপ্তি ঘটে এক উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো: কামরুল হাসান বলেন,
“এই আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও গবেষণার দ্বার খুলে দেয়। আমরা চাই, এটি নিয়মিত আয়োজন হোক এবং আরও বিস্তৃত হোক।”

এই বিভাগের আরো খবর