বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ পেটে ক্ষুধা, পথে কুয়াশা—শীতে কাঁপছে কুড়িগ্রাম! শিক্ষক নিয়োগে সিজিপিএ বৈষম্য: বিজ্ঞপ্তি সংশোধনে ৭২ ঘণ্টার আইনি নোটিশ কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:২৭ পিএম
Advertisement
শেয়ার করুন

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। একই আদেশে এসব জেলার বর্তমান এসপিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি এবং ডিএমপির উপপুলিশ কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার এসপি, গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীনকে ফেনীর এসপি, এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি করা হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। খুলনার এসপি মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপিতে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

এই বিভাগের আরো খবর