1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সাপাহারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, পোরশা ও মান্দায় অভিযানে গ্রেপ্তার ২ - আজকের কাগজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
পোশাকশিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জেডি ভ্যান্স |: ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ শ্রমিকদের দাবি ও কর্মবিরতি নিরসনে আলোচনার পথ খোলা: শ্রমমন্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত ইলহান ওমর শি জিনপিং যেভাবে শক্তিশালী করেছেন নিজস্ব রাজনৈতিক কর্তৃত্ব ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নতুন শিক্ষাক্রমে তৃতীয় ভাষা: বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় ইরান যুদ্ধ নিয়ে প্রশাসনের জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের আধিপত্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

সাপাহারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, পোরশা ও মান্দায় অভিযানে গ্রেপ্তার ২

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:২০ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া ১১০ সিসির একটি হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে পোরশা ও মান্দা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের কালো রঙের ১১০ সিসির হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ওই দিন রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে মোটরসাইকেলটি উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরো খবর