1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, বড় পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি জিপিএ-৫ ও পাসের হারে ঢাকা বোর্ডে সবার পেছনে মানিকগঞ্জ! সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, এক জেলে নিহত, আহত ৫

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:২৫ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে শিল্পকারখানায় শ্রমিকদের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক যুবক রয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট, ডিবি পুলিশ এবং জেলার ১৮টি থানার সদস্যরা এ বিশেষ অভিযানে অংশ নেন। অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করে আসছিলেন।
এদিকে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থান, বখাটে ও কিশোর গ্যাংয়ের আড্ডাস্থলে একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উদীয়মান কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, তাদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ শতভাগ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ করছে। অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের এ অভিযানে একদিকে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্যদিকে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর