1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে ডিবির অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সাপাহারে ডিবির অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৯:১৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার উপজেলার জবই গ্রামে মাদক চালানের পরিকল্পনা চলছে এ তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলা ডিবির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

মাদকবিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের একটি টিম জবই গ্রামের এক ব্যক্তির বাঁশঝাড়ের পাশে এক ব্যক্তিকে মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করতে দেখে। পরে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে রাজপুর ত্রিশুলডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুহুল (৩৯)-এর দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *