1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে স্বামীর সম্পত্তি থেকে সৎ মা ও দুই এতিম সন্তানকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সাপাহারে স্বামীর সম্পত্তি থেকে সৎ মা ও দুই এতিম সন্তানকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৩:৩১ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলায় মৃত স্বামীর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ন্যায্য পাওনা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।
বুধবার (৪ মার্চ) দুপুরে সাপাহার প্রেস ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কৈবর্ত্তগ্রামের মৃত এরশাদ আলীর দ্বিতীয় স্ত্রী মোছা. উমেশা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী এরশাদ আলী গত বছরের ৭ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুকালে তিনি প্রথম পক্ষের ছয় সন্তান এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী উমেশা খাতুনের দুই নাবালক সন্তান রেখে যান। স্বামীর মৃত্যুর পর থেকেই প্রথম পক্ষের বড় ছেলে ও মারকাজ সাবাহ আল আহম্মদ আল ইসলামী মাদ্রাসা-এর পরিচালক ড. কাওসার এরশাদ মুহাম্মদ মাদানীসহ অন্য ভাই-বোনরা সৎমা উমেশা খাতুন ও তার এতিম দুই সন্তানকে পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
উমেশা খাতুন জানান, বিবাদীগণ প্রভাব খাটিয়ে স্বামীর রেখে যাওয়া আম বাগান, আবাদি জমি ও পুকুরের আয়ের কোনো অংশ তাদের দিচ্ছেন না। এমনকি সম্পত্তির প্রয়োজনীয় দলিলপত্রও কৌশলে গোপন করে রাখা হয়েছে। এছাড়া মৃত স্বামীর রেখে যাওয়া দুটি ট্রাক্টরের মধ্যে একটি বিক্রি করে তার সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় কোনো সিদ্ধান্ত মানছেন না। উল্টো তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি তাকে স্বামীর ভিটা থেকে কৌশলে বের করে দিয়ে গ্রামের নিচে বিদেশি অনুদানে নির্মিত একটি ঘরে বসবাস করতে বাধ্য করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই ঘরটি বিবাদীপক্ষ নিজেদের খরচে করে দেওয়ার কথা বললেও পরে জানা যায় সেটি আসলে একটি বিদেশি সংস্থার গৃহহীনদের জন্য দেওয়া অনুদানের ঘর। বর্তমানে মৃত স্বামীর সামান্য পেনশনের টাকায় দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উমেশা খাতুনের নাবালক দুই সন্তান শফিকুল এরশাদ ও তাহেরা এরশাদ। ভুক্তভোগী পরিবারটি তাদের ন্যায্য পাওনা ও সম্পত্তির দলিলাদি উদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে ডঃ কাওসার এরশাদ মুহাম্মদ মাদানী বলেন, “আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। সংসার কীভাবে চলছে, তা উনিই ভালো বলতে পারবেন।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *