বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:০০ পিএম
Advertisement
শেয়ার করুন

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধ করেননি শ্রমিকেরা। তবে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করায় ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার প্রায় সব পোশাক কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন এবং স্বাভাবিকভাবে কাজ শুরু করেন। তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে ছয়তলা এলাকার মধ্যে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তাঁরা কর্মবিরতি পালন করে কারখানার ভেতরে বসে থাকেন। পরে কর্তৃপক্ষ ওই ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ১৩(১) ধারায় ২২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকেরা জানান, পোশাক কারখানাগুলোয় শুধু ন্যূনতম মজুরি নিয়েই অসন্তোষ নেই, রয়েছে আরও নানা ধরনের সমস্যা। একেক কারখানায় একেক ধরনের সমস্যা থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এসব সমস্যার কারণেও কোনো কোনো কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত ছিল। কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি।

পুলিশ সুপার বলেন, ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে যান।

এই বিভাগের আরো খবর