বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৮:০২ পিএম
Advertisement
শেয়ার করুন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন বলে যে গুঞ্জন চলছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অনেকটা কৌতুকপূর্ণ মেজাজে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বা অন্য কেউই আসবেন না; শুধু শীত আসছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরেন, তবে তা অবশ্যই দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হতে হবে। তিনি বলেন, ‘আমি আগেই সিলেটে এক সভায় বলেছি—শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না…ডিসেম্বরে কেউ আসবে না, কেবল শীত আসবে। যদি তাঁকে ফিরিয়ে আনতেই হয়, তবে তা আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে—হতে পারে উড়োজাহাজে হাতকড়া পরিয়ে কিংবা আইনি নজরদারির মাধ্যমে। এটিই তাঁর ফেরার একমাত্র আইনি উপায়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বেসামরিক যাত্রী নন, বরং একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। সাধারণ ভ্রমণকারী ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে নিয়ম এক হতে পারে না। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের প্রয়োজনীয় সব আইনি আবেদন ও নথি পাঠিয়েছে এবং ভারতের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে একজন অপরাধী আখ্যা দিয়ে বলেন, তিনি তাঁর রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তাঁর কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা দেখাননি। তিনি জানান, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদেরও একই প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে পশ্চিমবঙ্গের কিছু মন্ত্রীর কথিত মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে হুমায়ুন কবির বিশ্বরাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘বিশ্বের সব দেশের রাজনীতিতেই কিছু উন্মাদ বা অসংলগ্ন মানুষ থাকে। আমাদের কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে এবং থাকবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই বিষয়গুলোকে দ্বিপক্ষীয় সম্পর্কের মূলধারা থেকে আলাদা রেখে কেবল দুই দেশের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক সম্পর্কের ওপর আলোকপাত করার আহ্বান জানান।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর প্রস্তাবিত ‘সেকশন ৩০১’ শুল্কনীতি ও মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সাম্প্রতিক প্রতিবেদন নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অ্যাজেন্ডার অংশ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত কিছু শর্ত বা ধারার বিষয়ে বাংলাদেশের নীতিগত আপত্তি রয়েছে। আমরা ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে আমাদের যুক্তি ও অবস্থান স্পষ্ট করে তুলে ধরব। এখানে আলোচনার সুযোগ রয়েছে।’

তুলা আমদানির একটি উদাহরণ দিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করে। সেই তুলা দিয়ে স্থানীয় কারখানায় পোশাক তৈরি করে তা পুনরায় মার্কিন বাজারে রপ্তানি করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক শুল্ক আলোচনার ক্ষেত্রে একটি মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে। এ ছাড়া আগামী ২৬ জানুয়ারি মার্কিন ট্রেড রিপ্রেজেনটেটিভ কর্তৃক নির্ধারিত গণশুনানিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিজেদের যুক্তিসমূহ উপস্থাপন করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইউএসটিআরের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ধরে রাখা, রপ্তানি প্রণোদনা দেওয়া, পর্যাপ্ত শ্রম সুরক্ষার অভাব ও বাজার অর্থনীতি-বহির্ভূত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সংযোগের ফলে মার্কিন বাণিজ্য প্রভাবিত হচ্ছে। তাই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, কেবল বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই এই মার্কিন শুল্কনীতির মুখোমুখি। বাংলাদেশ আলোচনার মাধ্যমেই এর ন্যায্য সমাধান খুঁজবে।

এই বিভাগের আরো খবর