1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সিডিএ-তে অভিযোগেও পরিবর্তন হয়নি খুলশী হাবিব লেনের ১টি ভবনের নকশা বহির্ভূত ঝুঁকিপূর্ণ অংশ - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকানরা যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য আসছে সুদমুক্ত শিক্ষাঋণ দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির তিন নগরীতে মেয়র পদে লড়বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সিডিএ-তে অভিযোগেও পরিবর্তন হয়নি খুলশী হাবিব লেনের ১টি ভবনের নকশা বহির্ভূত ঝুঁকিপূর্ণ অংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশী এলাকার হাবিব লেইনের ভিতরে ইমারত নির্মাণ বিধিমালা ও সিডিএ-র অনুমোদিত নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে গড়ে উঠেছে একটি বহুতল ভবন,
হিলটন ক্যাপ্টেন হাইটস নামক এই ভবনটির মালিক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবিএম দেলোয়ার হোসেইন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা (বিল্ডিং কোড) মানছেন না নির্মাণাধীন ভবনের মালিক। নিয়ম অনুযায়ী ভবনের চারদিকে খালি জায়গা রাখার কথা থাকলেও পুরো প্লট জুড়েই নির্মাণ করা হচ্ছে ভবনটি। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ড হলে তা মোকাবিলার সুযোগও রাখা হচ্ছে না ভবনটিতে।
পাশের প্লটের বাসিন্দা শামিম আরা নওশাদ ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ বন্ধে সিডিএতে এই পর্যন্ত তিনবার অভিযোগ দাখিল করেছেন।

ভুক্তভোগী শামিম আরা নওশাদ ১ম বার অভিযোগ দাখিল করেন, গত ২৩/০৩/২০২৫ইং তারিখে।
অভিযোগের সূত্র ধরে ২০২৫ সালের ২৬ আগস্ট
সিডিএ এর অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু এবং সিডিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উক্ত ভবনে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভবনের নিচতলা থেকে সপ্তম তলা পর্যন্ত অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয় এবং নির্মাণবিধি লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সেই অভিযানের পর পুণরায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবনটিতে নির্মাণ কাজ চালু রাখার অভিযোগ তুলেন ভুক্তভোগী শামিম আরা নওশাদ।
সিডিএর নির্দেশনার তোয়াক্কা না করে অবৈধ ভেঙ্গে দেওয়া অংশ পূননির্মাণ করেন এবং তার নিয়মবহির্ভূত সকল নির্মাণ কাজ চলমান রাখেন। এমতাবস্থায় বিগত ২৮/১০/২০২৫ইং তারিখে শামিম আরা নওশাদ পুনরায় সিডিএ কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ অভিযোগ দাখিল করেন। যার প্রেক্ষিতে ০৮/০৪/২০২৬ইং তারিখে উভয় পক্ষকে সিডিএ কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে শুনানীতে তলব করেন এবং ধার্য্য তারিখে শুনানীতে উভয় পক্ষ অংশগ্রহন করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে
পরবর্তীতে ২৩/০৫/২০২৬ইং তারিখে সিডিএ কর্তৃপক্ষ ক্যাপ্টেন দেলোয়ার(অবঃ) কে ভবনের নিয়মবহির্ভূত অংশ অপসারন করার জন্য লিখিত নোটিশ প্রদান করেন, কিন্তু তিনি তা অমান্য করেন।
ভবনের নিয়মবহির্ভূত অংশ অপসারন না করে ২য় বারের মতো সিডিএ নির্দেশ অমান্য করায় ১১/০৬/২০২৬ইং তারিখে সিডিএ কর্তৃপক্ষ খুলশীর
হাবিব লেনের শেষ প্রান্তের ক্যাপ্টেন এ বি এম দেলোয়ার হোসাইনের ভবনটির সামনের নকশাবহির্ভূত স্থাপনা ভেঙে অপসারণ করা হয়। পরে ভবনের ওপরে নির্মিত নকশাবহির্ভূত অংশ না ভাঙা পর্যন্ত ভবনটি সিলগালা করে দেয় সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। অভিযানে অংশ নেন সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু।

পরবর্তীতে অভিযুক্ত ক্যাপ্টেন দেলোয়ার(অবঃ) কে সিডিএ কর্তৃপক্ষ জরিমানা আদায় পূর্বক শর্তসাপেক্ষে ভবনটির সিলগালা খুলে দেয়া হয়।
কিন্তু সিলগালা খুলে দেওয়ার দেড় মাস পরও দেখা গেল সে কোনরকম সংশোধন ছাড়াই তারা অবৈধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
বার বার অভিযোগের পরেও থেমে থাকেনি অবৈধভাবে নির্মাণ কাজ। পাশাপাশি লাগানো প্লট হওয়ায় নিরাপত্তা ঝুঁকি থাকায় ভুক্তভোগী সর্বশেষ অভিযোগ দাখিল করেন ১৫/৮/২৬ তারিখ।
এই ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনিয়মকারীরা আইন না মানলে আইনের আওতায় আনা হবে ।

এসব আইন অমান্যকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, আইন সবার জন্য সমান বলে জানান প্রশাসনিক ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর
এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন পারভেজ।

হিলটন ক্যাপ্টেন হাইটস নামক এই ভবনটির ব্যতিক্রমী অংশ সংশোধন হয়নি – পাশ্ববর্তী প্লটের ভুক্তভোগী ৩য় বারের মত অভিযোগ দিয়েছেন, এ বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? জানতে চাওয়া হলে।
চউক’র ইমারত নির্মাণ কমিটির সদস্য ও নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, এই ব্যাপারে
অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু
এর সাথে যোগাযোগ করতে। একই ভাবে জানতে চাওয়া হলে কাজী কাদের নেওয়াজ টিপু প্রতিবেদককে জানান, দ্রুত সময়ের মধ্যে পরিদর্শনে যাবেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। কিন্তু বাস্তবে দীর্ঘ দুইমাস অতিবাহিত হলেও এই ব্যাপারে চউক কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহন না করায় অভিযোগকারী এবং স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর