
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাকিব নামে একজনকে পুলিশ আটক করে। নিহত সজিব মীরশরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে সীতাকুণ্ডে নানার বাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামে বিএনপি নেতা আবদুল আলিম গ্রুপের সাথে একই জায়গার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় আরো ৫ জন আহত হন। এরপর থেকে শাহাবুদ্দিন গ্রুপের যুবদল কর্মী সজিব নিখোঁজ হন। এ ব্যাপারে রাতেই সজিবের পরিবার থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় গুপ্তখালী গ্রামে একটি সবজি ক্ষেতে সজিবের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ বেলাল বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সকালে ওই এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply